
ফ্রান্সে অবস্থানরত সকল বাংলাদেশী বৌদ্ধদের অংশগ্রহণে ২৫৭০ তম বুদ্ধ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে আগামী ২৪ মে ২০২৬, রবিবার তারিখটি চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়েছে।

রবিবার ২৯ মার্চ ইউরোপিয়ান বাংলাদেশ বৌদ্ধ সেন্টারে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সেন্টারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি থের ।

সভায় সর্বসম্মতিক্রমে চারটি সেল গঠন করে দায়িত্ব বন্টন করা হয়।
এ প্রথম ফ্রান্স প্রবাসী বৌদ্ধদের সমন্বয়ে সম্মিলিত বুদ্ধজয়ন্তী পালন করা হচ্ছে।