
ফ্রান্সে লা কুর্নোভ এলাকায় একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করেন স্থানীয় পুলিশ। নিহত ব্যক্তির নাম অশোক বড়ুয়া (৪৮)।
স্থানীয় সময় বৃহস্পতিবার ৯ অক্টোবর রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে কখন কেন কি কারণে তার মৃত্যু হয়েছে জানা যায়নি।
জানা যায়, তিনি ফ্রান্সের প্যারিসের অদুরে লাকর্ণব (La Courneuve) এলাকায় রাস্তার পাশে একটি ঝুপড়ি ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।
অশোক বড়ুয়ার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বহু প্রবাসী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
তার বাড়ী কক্সবাজারের উখিয়া উপজেলার শৈলেরডেবা গ্রামে।
জানা যায়, ২০১৯ সালে ফ্রান্সে আসেন। ২০২১ সালে ফ্রান্সে স্থায়ী হন।